আইনস্টাইন সম্পর্কে কিছু মজার ঘটনা
হাস্যরস আইনস্টাইন সম্পর্কে কিছু মজার ঘটনা সৈয়দ মুজতবা আলী লিখেছেন- তার মাঝখানে মাঝে মাঝে হঠাৎ দেখতে পেতুম বুড়ো আইনস্টাইন, হন্তদন্ত হয়ে ছুটে চলেছেন ক্লাস নিতে। আলুথালু কেশ, লজঝড় বেশ। কোন খেয়ালে মগ্ন ছিলেন খোদায় মালুম। শেষ মুহূর্তে টনক নড়েছে সেদিন তাঁর ক্লাস আছে- রুম নম্বর গিয়েছেন ভুলে, কী পড়াতে হবে খেয়াল নাই। ছেলেরা সমীহভরে পথ করে দিত আর বুড়ো আইনস্টাইন ঘণ্টায় ত্রিশ মাইল বেগে তাবৎ ইউনিভার্সিটি-বিল্ডিং চষে বেড়াতেন আপন রুমের সন্ধানে। মুখে শুধু ‘পারদোঁ, পারদোঁ’ (মাফ করুন, মাফ করুন), কারণ জানেন, কলিসন লাগলে দোষ তাঁরই। (‘বাংলার গুণ না জার্মান গুণী’) এমনই ছিলেন আইনস্টাইন। তাঁর বিজ্ঞানী খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে, তাঁর সম্বন্ধে প্রচলিত কিংবদন্তিতুল্য ‘গপ্পো’ গুলি। তার দু’একটি নমুনা পেশ করা হল- ১) আইনস্টাইন যতই প্রতিভাধর হন সৈয়দ মুজতবা আলী যেমন বলেছেন তেমনই, ভুলে যাবার ‘রোগ’ ছিল তাঁর। তখন তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আইনস্টাইন ট্রেনে সওয়ার। টিকিট-চেকার এলেন তাঁর কাছে। আইনস্টাইন পকেট দেখলেন, ব্রিফকেস দেখলেন, ফাইলপত্তর উল্টে-পাল্টে দেখলেন। কোথাও তাঁর ট্রেনে...