Posts

Showing posts with the label সাংস্কৃতিক খবর

সাংস্কৃতিক সংবাদ - কালনার ওপর গাইড বই At a glance Kalna র মোড়ক উন্মোচন অনুষ্ঠান

Image
  গত ৩০ শে জুন কালনা সত্যময় সাধারণ পাঠাগারে ভাষাপথ থেকে প্রকাশিত প্রাবন্ধিক সনৎ বন্দ্যোপাধ্যায় এর লেখা বাংলা ইংরাজী ও হিন্দী এই তিনটি ভাষায় কালনার ওপর গাইড বই At a glance Kalna র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষাপথ পত্রিকার সম্পাদক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ গৌরাঙ্গ গৌস্বামী ও সিনে সোসাইটি কালনার সম্পাদক সিদ্ধেশ্বর আচার্য ৷ ২৪ পাতার এই বই টি বাইরে থেকে আসা বিভিন্ন ভাষা ভাষী মানুষের কালনাকে জানার সহায়ক হবে বলে জানালেন সনৎ বাবু ৷ ভাষাপথের সম্পাদক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন এই বই করার খুব দরকার ছিলো ৷

সাংস্কৃতিক সংবাদ - গুপ্তিপাড়া বইমেলার এবার পঞ্চম বর্ষ

Image
  পায়ে পায়ে ৫ বছর হয়ে গেল গুপ্তিপাড়া বইমেলা ৷গত ১৭ মার্চ থেকে ২৪ শে মার্চ মোট ৮ দিনের এই বইমেলায় এবার ছিলো ৪২ টি ছোট বড় বই এর স্টল ৷ বইমেলায় প্রতিদিন স্থানিয় মানুষের আনাগোনা উল্লেখযোগ্য ভাবে দেখা যায় ৷ প্রতিদিন এলাকার স্কুল গুলির ছাত্র ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃৃৃৃতিক অনুষ্ঠান বইমেলাকে সম্মৃৃদ্ধ করেছে ৷শুধু নাচ গান কবিতা পাঠ নয় , লোকগান নিয়ে আলোচনা এবং বিতর্ক সাথে সাথে নাটক বইমেলায় উপস্থিত সংস্কৃৃৃতি সম্পন্ন মানুষকে তৃৃৃপ্তি দিয়েছে ৷ এ মুহুর্তে যেভাবে চারিদিকে বইপড়ার অভ্যাস চলে যাচ্ছে সেখানে গুপ্তিপাড়া বইমেলা আমাদের অন্যরকম ভাবতে বাধ্য করে ৷বইমেলার সম্পাদক সুব্রত মণ্ডল বলেন ছোট এলাকায় বইমেলা করতে বেশ সমস্যা , বিশেষকরে অর্থ সংগ্রহের ক্ষেত্রে কিন্তু গুপ্তিপাড়ার মানুষের ঐকান্তিক ইচ্ছায় বইমেলা এগিয়ে চলেছে ৷ উল্লেখ্য এই পাঁচ বছর ধরে গুপ্তিপাড়া বইমেলার অঙ্গ হিসেবে থেকেছে ভাষাপথ ৷

সাংস্কৃতিক সংবাদ

Image
গত ৫ অক্টোবর কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি তে ভাষাপথের উদ্যোগে একটি অনুষ্ঠানে প্রকাশ পেল ভাষাপথের বাংলার রথ সংস্কৃৃৃতি সংখ্যা এবং উৎসব সংখ্যা ৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কিশোর সাহিত্যিক ষষ্টিপদ চট্টোপাধ্যায় ,সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ ,কবি দীপ মুখোপাধ্যায় ,সাহিত্যিক অমিতাভ গঙ্গোপাধ্যায় , সাংবাদিক প্রবীর ঘোষ এবং গৌতম চট্টোপাধ্যায় ৷অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঝুমা সাহা এবং গোপাল শিকদার ৷আবৃৃত্তি করেন রাধা বিনোদিনী বিন্তি বনিক এবং চন্দননগরের শিল্পী বৃৃৃৃন্দ ৷ এছাড়া অনুষ্ঠানে ভাষাপথ প্রকাশনীর তিনটি গ্রন্থ প্রকাশিত হয় ৷ স্বাগতা ভট্টাচার্যের লেখা গল্প সংকলন গ্রন্থি , অমরেন্দ্র নাথ বিশ্বাসের লেখা কবিতা সংকলন একটি অন্তর্বর্তীকালীণ ভ্রমণ ,এবং তাপস কুমার দাসের কবিতা সংকলন মেঘনা ৷ সাথে সাথে কালনার বিশিষ্ট সাংবাদিক তরুন কুমার সেনের কাব্যগ্রন্থ ষাঠের কবিতা ৷অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শঙ্কর পালিত ,শ্যামাচরণ কর্মকার এবং অদ্রিজা ৷পরিচালনায় ছিলেন সম্পাদক অভিজিৎ বন্দোপাধ্যায় এবং বিশ্বজিৎ গাইন ৷

সাংস্কৃতিক সংবাদ

Image
২৬শে আগষ্ট কালনা সত্যময় সাধারণ পাঠাগারে গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে রবিবার সকালে বসে আঁকো প্রতিযোগিতায় এক ঝাঁক খুদে শিল্পী অংশ গ্রহন করে৷ অমিতাভ চক্রবর্তী ,সনৎ ব্যানার্জী ,অদীপ চ্যাটার্জী ,অলোক সাহা এবং সুহৃৎ ব্যানার্জী প্রমুখ পাঠাগার কর্মীরা বক্তব্য রাখেন এবং পরে সকলকে গ্রন্থাগারের পক্ষ থেকে রাখী পরানো হয় ৷

সাফাই অভিযান ....✍কুন্তল কর্মকার

Image
সাংস্কৃতিক খবর সাফাই অভিযান কুন্তল কর্মকার রবিবার ১৫.৭.২০১৮ ভোরে কালনা শ্রী সত্যসাঁই সেবা সোসাইটির উদ্যোগে সাত সদস্যের এক সেবা দল কালনার মহিষমর্দ্দিনী ঘাট সংলগ্ন রাস্তায় ঘন্টাখানেক সাফাই অভিযান করে ৷ এই সোসাইটি কিছু সেবামূলক কাজের সাথে দীর্ঘকালই যুক্ত ৷ সোসাইটির অন্যতম সদস্য তুষার কান্তি বাগ বলেন এই মাসের শেষে কালনার ঐতিহ্যশালী মহিষমর্দ্দিনী পুজোর পর পূজা প্রাঙ্গনও পরিস্কার করার উদ্যোগ নেব ৷   -------------------- ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।